প্রবাস সংবাদ

লেসথো’তে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আত্মপ্রকাশ

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

লেসথো’তে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আত্মপ্রকাশের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকা মহাদেশের দেশ লেসথোতে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন লেসথো।

গত রোববার ২৫ শে ফেব্রুয়ারি লেসথো’র রাজধানী মাসেরুতে একটি আন্তর্জাতিক হোটেলে দিনব্যাপী সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

ডা. মিরাজুর রহমানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ-আল-হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত করা  হয়।

কমিটিতে সহসভাপতি সৈয়দ মঞ্জুরুল আলম, যুগ্ম সম্পাদক ডা. শাহ মো. আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক মাযহার আলী,  সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক ডা. মোবাশশার হাসান মাসুম, যোগাযোগ বিষয়ক সম্পাদক স ম সাইদী শাহজাহান, অর্থ সম্পাদক মো. নাজিমউদ্দীন, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা পরিষদে রয়েছেন ইঞ্জিনিয়ার রমজান আলী মণ্ডল, মেজর (অব:) ডা. স ম সারোয়ার ও মো আলতাব হোসাইন।

১৯৯০-৯১ সাল থেকে বাংলাদেশীরা লেসথোতে অভিবাসন করতে শুরু করেন যারা প্রকৌশলী, চিকিৎসক, ব্যবাসায়ী ও চাকুরীজীবি এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত।

বিষয়:অভিবাসন আন্তর্জাতিক সংস্থা আফ্রিকা মহাদেশ প্রবাসী বাংলাদেশি লেসথো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…