বিনোদন

যে ছবি দিয়ে নির্মাতা ও নায়কের অভিষেক

নির্মাতা ও নায়কের অভিষেকের সময়ের ছবি, হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা ও নায়কের অভিষেকের সময়ের ছবি, যেখানে তারা হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন, পাশে সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (১০ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন ছবি ‌‘পটু’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এই ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হলো নতুন নির্মাতা ও নায়কের!

এই ছবির মাধ্যমে নির্মাণে হাতেখড়ি হলো সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের! একইভাবে ছবির মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখলেন ইভান সাইর।

জানা যায়, ছবিটি মাত্র ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তারমধ্যে চারটিই মাল্টিপ্লেক্স। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা- বসুন্ধরা সিটি, মিরপুর সনি ও রাজশাহীর হাইটেক পার্ক। এর বাইরে ঢাকার ব্লকবাস্টার, কেরানীগঞ্জের লায়ন এবং সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারেও ছবিটি দেখা যাচ্ছে।

রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে সিনেমাটির। এছাড়াও রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প। এটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন।

সিনেমাটির প্রধান চরিত্র ইভান সাইর ছাড়াও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ।

বিষয়:অভিনয় আহম্মেদ হুমায়ূন গালিব জাজ দিলরুবা দোয়েল পটু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…