চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু বিশ্বাস-চঞ্চল-মোশাররফের পর মেঘলার অভিষেক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

শুক্রবার (২৩ ডিসেম্বর) সিনেমা হলে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ছবি ‘পায়ের ছাপ’।

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় এ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হচ্ছে মেঘলা মুক্তার।

ছবি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক সাইফুল ইসলাম মাননু, দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাসের বাবু প্রমুখ।

ফরিদুর রেজা সাগর বলেন, ইমপ্রেস টেলফিল্মের ছবি দিয়ে প্রথম অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ লাক্সতারকারা ছবি করেছেন। ‘পায়ের ছাপ’ দিয়ে ইমপ্রেসের মাধ্যমেও বাংলা চলচ্চিত্রে মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে। আগামীতে ইমপ্রেস টেলিফিল্ম আরও ভালো ভালো কাজ করবে।

‘পুত্র’-খ্যাত পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, ‘পায়ের ছাপ’ দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। ‘পায়ের ছাপ’ এর গল্প এই ভয়কে জয় করার গল্প। সেটাই দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়ে মাননু বলেন, ‘পায়ের ছাপ’ দেখে যদি মানুষ জীবন পরিবর্তনের গতিপথ খুঁজে পায়, সাহস পায় সেটাই হবে এই ছবির সার্থকতা। এমন একটি কাজ করার সুযোগ দেয়ায় ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তেগুলু ছবিতে আগেই অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। ‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, তেলুগু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোন একটা জায়গায় অতৃপ্তি কাজ করছিলো। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরী। ‘পায়ের ছাপ’ তেমনই একটি ছবি। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবি করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক ছবিটি দেখলে নতুন করে বাঁচায় মায়া পাবেন।

Reneta

ইতোমধ্যে ‘পায়ের ছাপ’-এর গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে আরও অভিনয় করছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া প্রমুখ। নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। সংশ্লিষ্টরা জানান, এই ছবিটি নারীর ক্ষমতায়ন, নারী স্বাধীনতা ও অনুপ্রেরণা যোগাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসকরবী মিজানচঞ্চলতেলুগুদীপা খন্দকারদীপান্বিতা মার্টিননরেশ ভূঁইয়াপ্রাণ রায়ফুয়াদ নাসের বাবুমেঘলা মুক্তামোশাররফলিড বিনোদনশিল্পী সরকার অপুসাইফুল ইসলাম মাননুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বের সেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহ্যের ১০ জুন: লুইস দে কামোয়েন্স ও পর্তুগিজ আত্মপরিচয়ের দিন

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বেলফাস্টে ছুরি হামলার পর অভিবাসনবিরোধী বিক্ষোভ

জুন ১০, ২০২৬

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT