চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী প্রার্থীদের কেন্দ্রের বাইরে দুটি বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪২ জন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ৭ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের একদিন আগে এই ঘটনা ঘটে। প্রথম বোমাটি বিস্ফোরণ করা হয় জেলায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার খান কাকারের কার্যালয়ের বাইরে। এতে ঘটনাস্থলে ১৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়।

প্রথম বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যে কিল্লা আবদুল্লাহ এলাকায় জমিয়ত-উলামা ইসলাম-পাকিস্তানের নির্বাচনী অফিসের বাইরে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে যাতে ৮জন নিহত এবং ১২ জন আহত হয়।

বেলুচিস্তান পাঞ্জগুরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ জেহরি বলেছেন, প্রার্থী আসফান্দিয়ার খান কাকারের নির্বাচনী কার্যালয়ের বাইরে একটি বোমাটি দূর থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং অন্যটি ভবনের বাইরে একটি ব্যাগে রাখা হয়েছিল।

তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসার জন্য কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। সন্ত্রাসবাদীরা নির্বাচনী প্রার্থীদের কার্যালয়ে বোমা বিস্ফোরণ করেছে যাতে ভোট কেন্দ্রে যাওয়া থেকে ভোটাররা বিরত থাকে। কিন্তু নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা কর্মীদের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

Reneta

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) দুটি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছে, বৃহস্পতিবারের নির্বাচনের জন্য কেন্দ্র গুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে এই হামলা হয়েছে যার জন্য কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বর্তমানে বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ১২ কোটি ৮০ লাখ ভোটার রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১৮ হাজার প্রার্থী। ২৬৬টি আসনে লড়াই হচ্ছে, আরো ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। এ ছাড়া একই দিনে ৭৪৯টি আঞ্চলিক সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির ৯০ হাজার ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এসব ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখের বেশি সেনা, আধাসামরিক এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচননিহত ২৫পাকিস্তানপ্রার্থীদের কার্যালয়বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT