আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জনতার উপরে ট্রাক চালিয়ে ১৫ জনকে হত্যা, মিলেছে হামলাকারীর পরিচয়

নিউ ইয়র্কে ট্রাক হামলার স্থান, পুলিশ তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের রাস্তায় পুলিশ ও তদন্তকারীরা ট্রাক হামলার স্থান পরিদর্শন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে নববর্ষ উদযাপনরত জনতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় পেয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে।

আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, হামলায় ব্যবহৃত পিক-আপ ট্রাক থেকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর পতাকা উদ্ধার করেছে এফবিআই। এছাড়া এই হামলাকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।

এফবিআই এর তথ্য অনুসারে, হামলাকারী ৪২ বছর বয়সী শামসুদ-দিন জব্বার। তিনি টেক্সাসের বাসিন্দা, ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে তিনি জনতার মধ্যে ঢুকে পড়েন। হামলাকারী একটি বিস্ফোরক ডিভাইসও বহন করছিলেন, যা ট্রাকের আশপাশে পাওয়া গেছে।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, জব্বার এককভাবে হামলা চালাননি, এবং তিনি একসময় সেনাসদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার চাকরি থেকে অব্যাহতি নেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

হামলার সময় নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল। হামলার পর, পুলিশের সদস্যরা হামলাকারীকে প্রতিরোধ করতে গিয়ে তাকে গুলি করে হত্যা করেন। পাল্টা গুলিতে পুলিশের দুই কর্মকর্তা আহত হন।

বিষয়:এফবিআই নিউ অরলিন্সে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…