জি এম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি

একজন বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরিহিত, গম্ভীর মুখাবয়ব সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের অফিস স্টাফ আব্দুল হান্নান।
গত ১৩ ডিসেম্বর রাত ৪টার দিকে অজ্ঞাতনামা ফোন নাম্বার থেকে ক্ষুদে বার্তায় এ হুমকি দেয়া হয়।
জিডিতে উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি ক্ষুদে বার্তায় জি এম কাদেরকে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দিয়েছেন। না মানলে, পরিবার-পরিজনকেও হত্যা করা হবে বলে বার্তায় হুমকি দেওয়া হয়েছে। এমতবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






