চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৩:৫১ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
অটোরিকশা হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি গ্রেফতার, পুলিশ escort. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অটোরিকশা চালক শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন—জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন ও লৌইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম।

বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় ওই আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধির ৩৯৪ ধারায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।

Banglabid

মামলার অভিযোগ বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ মে নিহত শাহাবুদ্দিন প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় নিহতের পিতা আবুল শেখ ২৫ মে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ২৭ মে নিহতের পিতার কাছে খবর আসে একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের একটি জঙ্গলে একটি মৃতদেহ পড়ে আছে।

পরে চারজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা হচ্ছেন—জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন, লৌইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার মতিন শেখের ছেলে কবির হোসেন ও মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে রাকিব মাদবর। এদের মধ্যে কবির হোসেন ও রাকিব মাদবরকে খালাস দিয়েছে আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট সিরাজুল ইসলাম পল্টু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটোরিকশা চালক হত্যা মামলামুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ বছর পর ওয়ানডের শীর্ষ হারালেন সাকিব

পরবর্তী

শুরু হচ্ছে তিন দিনব্যাপী বগুড়া চলচ্চিত্র উৎসব

পরবর্তী
বগুড়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে তিন দিনব্যাপী বগুড়া চলচ্চিত্র উৎসব

বাজারে ব্যাপক ভিড়, মানুষের সমাগমের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফাতে ইসরায়েলি হামলা হত্যাযজ্ঞে পরিণত হতে পারে: জাতিসংঘ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT