খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও শিশুর মৃত্যু

বজ্রপাতের সময় আকাশে ঝড়ের মেঘের মধ্যে বজ্রপাতের দৃশ্য ধারণ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় বজ্রপাতে ঘরে আগুন লেগে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে ভোরে বজ্রপাতে টিনের ঘরে আগুন লাগলে তাদের মৃত্যু হয়।
রোববার (৫ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় নিহতরা হলেন, হাসিনা বেগম ও তার ৮ বছরের ছেলে হানিফ মিয়া। ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে গৃহবধূ হাসিনা ও তার ছেলের মরদেহও পুড়ে গেছে।
এই বিষয়ে দীঘিনালা থানার ওসি মো: নুরুল হক জানিয়েছেন, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






