চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে আন্দোলনে গুলিবিদ্ধ মাহবুবের মৃত্যু

আবদুল কাদের রাকিব আবদুল কাদের রাকিব
১০:৫৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনীতে আন্দোলনে গুলিবিদ্ধ মাহবুবের মৃত্যু, জনতার মাঝে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত চিকিৎসাধীন মো. মাহবুবুল হাছান (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় মাহবুবের বড় ভাই মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজ বিকেল ৫টায় চট্টগ্রামের একটি হাসপাতালে মাহবুব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহবুব ফেনীর সোনাগাজীর ৬ নম্বর ইউনিয়নের বিডিআর রোডের তৌরাব পাটোয়ারি বাড়ির বাসিন্দা মৃত নোমান হাছান এর ছেলে। তিনি সোনাগাজী ইসলামীয়া কামিল মাস্টার্স মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন।

মাহমুদুল হাছান জানান, রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্তিক দাবিতে আন্দোলনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয় মাহবুব। পরে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম রেফার্ড করা হয়।

তিনি বলেন, মাহবুবের মাথায় তিনটি গুলি আঘাত করে, যার মধ্যে একটি মাথার ভেতরে থেকে যায়। আর তার শারিরীক অবস্থা ভালো না হওয়ায় অপারেশন করাও সম্ভব হয়ে উঠেনি। শেষ পর্যন্ত দুই দিন পর আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহমুদুল বলেন, আগামীকাল সকাল ৯টায় সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাহবুবের বন্ধু সালমান হোসেন বলেন, মাহবুব যৌক্তিক আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।

ট্যাগ: ছাত্র আন্দোলনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমাহবুবমাহবুবুল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির যেসব নেতারা মুক্তি পেলেন

পরবর্তী

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

পরবর্তী
ভারতীয় ভিসার পাসপোর্টের ছবি, বাংলাদেশি নাগরিকের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

বাংলাদেশের সাঁতারু দল চীনের বিরুদ্ধে স্বর্ণপদক জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলগত আর্টিস্টিক সাঁতারে সোনা চীনের

সর্বশেষ

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT