কিশোরগঞ্জ

সৌদি আরবে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে হজের জন্য অবস্থানরত বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে হজের জন্য অবস্থানরত বাংলাদেশি যুবক, পবিত্র কাবা শরিফের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে কিশোরগঞ্জের যুবক আরাফাত খান অপু মারা গেছেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে ব্রেইন স্ট্রোকে তার মৃত্যু হয়। অপু কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের ছেলে।

হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম খান প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপুর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শিশু সন্তানদের নিয়ে আমি এখন কীভাবে বেঁচে থাকব?

মৃত্যুকালে অপু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানা যায়, আরাফাত খান অপু দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান।

বিষয়:বাংলাদেশি যুবক মৃত্যু সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…