এখন পর্যন্ত ১২ হজযাত্রীর মৃত্যু

মক্কায় হজের জন্য মুসল্লিরা তাওয়াফের জন্য প্রস্তুত, কাবা শরিফের চারপাশে মুসল্লিরা জড়ো।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পবিত্র হজ পালন করতে গিয়ে এস.কে আরিফুল ইসলাম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ৭ জুন হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে আরও বলা হয়েছে, হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী।
তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ হাজার ৫৮৮ জন হজযাত্রী সৌদি গিয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






