চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে কারাবন্দী মুক্তিযোদ্ধার মৃত্যু

রাহাত হোসাইনরাহাত হোসাইন
৫:২০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

মাদারীপুর জেলা কারাগারের হাজতি মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) মারা গেছেন। ৫ আগস্টের পর একটি হত্যা মামলায় চলতি বছরের ৩০ এপ্রিল থেকে মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন তিনি।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়। মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালতের বিজ্ঞ বিচারক। চলতি বছরের ৩০ এপ্রিল থেকে মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন ইউসুফ আলী মিয়া। সেখানে থেকে কয়েকদিন ধরে কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে হঠাৎ ইউসুফ মিয়াসহ দু’জন অসুস্থ হয়ে পড়ে। এসময় দু’জনকেই পুলিশ পাহারায় প্রথমে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারে হাজতির মৃত্যুবীর মুক্তিযোদ্ধার মৃত্যুমাদারীপুর জেলা কারাগার
শেয়ারTweetPin

সর্বশেষ

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরের শিশুকে ছয় টুকরো করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

জুন ১৭, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ, এখনও মেলেনি সন্ধান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT