চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত ঘোড়ার ছবিটি আমার মন অবশ করে দিয়েছে: জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
বিনোদন
A A

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণরোধে কক্সবাজার সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রগুলো নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় খাদ্য সংকটে পড়ে সৈকতে পর্যটকদের জন্য বিনোদন দেওয়া ঘোড়াগুলো। এতে করে মালিকদের পক্ষে ঘোড়াগুলোকে প্রয়োজনীয় পর্যাপ্ত খাবার জোগান দিতে না পেরে নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে মারা গেছে বেশ কয়েকটি ঘোড়া।

আর মৃত ঘোড়াগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে চোখে পড়েছে বহু মানুষের। আলোচনা যেমন হয়েছে, তেমনি প্রাণীকূলের প্রতি এমন অমানবিকতা নিয়ে হয়েছে সমালোচনাও। সংবাদমাধ্যমগুলোতেও গুরুত্বসহকারে এসেছে সমুদ্রসৈকতে ঘোড়ার অসহায় মৃত্যু। চোখ এড়ায়নি প্রাণীপ্রেমী হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানেরও।

মঙ্গলবার নিজের ফেসবুক ও ফ্যান পেজে কক্সবাজার সমুদ্রসৈকতের বালুতে পড়ে থাকা মৃত ঘোড়ার ছবি দিয়ে জয়া লেখেন ‘কক্সবাজারে মৃত ঘোড়ার ছবিটি আমার মন অবশ করে দিয়েছে।’ তিনি বলেন, ‘ঘোড়ার এমন করুণ ছবি নেওয়া যায় না। এদের প্রখর অভিজাত সৌন্দর্যই ছোটবেলা থেকে আমাদের সবার মন ভরিয়ে রেখেছে। ঘোড়ার এমন অসহায় মৃত্যু মন অন্ধকার করে দেয়। কারোরই এমন মৃত্যু প্রত্যাশা করা যায় না।’

তিনি বলেন, ‘মানুষ হিসেবে আমরা একা একাই সভ্যতার পথ ধরে এগিয়ে আসিনি। প্রকৃতি আর প্রাণিজগতের অসামান্য সাহায্য না পেলে এ পথে আমরা এক পা–ও এগোতে পারতাম না।’

মানবিকতার প্রসঙ্গ টেনে জয়া জয়া বলেন, “এই ঘোড়াগুলো এতদিন আমাদের জনগোষ্ঠীর একটি অংশকে জীবিকা দিয়ে আসছিল। করোনায় পর্যটকশূন্য কক্সবাজারে ওরা এখন হয়ে পড়েছে চরম দুর্ভাগা। পোষাতে না পেরে মালিকেরা ওদের ছেড়ে দিয়েছে। খাদ্যহীন হয়ে ওরা রাস্তায় পড়ে মরছে। যতদূর জানি, এসব প্রাণীকে খাদ্যহীন করে অসুস্থ করে লোকালয়ে ছেড়ে দেওয়ার অধিকার আইন কাউকে দেয় না। কিন্তু আইন বা শাস্তির বাইরেও কি মানবিকতা বলে কিছু নেই?”

প্রশ্ন রেখে জয়া বলেন, “ঘোড়াগুলো কি আমাদের আরেকটু মনোযোগ, আরেকটু যত্ন পেতে পারে না? সমুদ্রসৈকতে পর্যটনের এই বাহকদের দেখার মতো কোনো কর্তৃপক্ষ নেই? কোনো অধিদপ্তর?”

Reneta

স্ট্যাটাসের শেষে জয়া জানান, একদল ছেলেমেয়ে অবহেলিত ঘোড়াগুলোর জন্য উদ্যোগ নিচ্ছে। তাদেরকে আমার প্রাণঢালা ভালোবাসা। কারো দিকে না তাকিয়ে হৃদয়বান অন্য মানুষদেরও যুক্ত হতে অনুরোধ করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারঘোড়াজয়াজয়া আহসানমহামারীলিড বিনোদনসমুদ্রসৈকতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT