গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার ৭ মে তাঁর নিজ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে কোরআন শরীফ পাঠ, কালো ব্যাচ ধারণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হায়দরাবাদ মাঠে আয়োজিত স্মরণসভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহিদ আহসান রাসেল এমপি।
২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মীসভায় প্রকাশ্যে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।







