বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান

বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের সামনে নির্বাচন সম্পর্কিত লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের লোগো

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও গণমাধ্যমকে ১৭ জানুয়ারির মধ্যে  আবেদন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠি সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাচন প্রক্রিয়ার সব কার্যক্রম দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হবে। এই প্রেক্ষাপটে, বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক, পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকে স্থানীয় পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করে আসন্ন নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এ চিঠিতে বলা হয়েছে, আগ্রহী আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক/পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকে‘ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ এর ধারা ২.৩, ২.৪, ২.৫, ২.৬ ও ৩.১ অনুযায়ী আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা তথ্যের প্রয়োজন হলে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক-এর সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানানো হয়েছে।

বিষয়:জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…