বিনোদন

সিনেপ্লেক্স থেকে নেমে গেল ‘ডেডবডি’

সিনেমার চরিত্রদের মুখাবয়ব, ভয়ঙ্কর পরিবেশের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ‘ডেডবডি’ এর পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে, ভয়ঙ্কর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি দেশের সর্ববৃহৎ সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হলো ‘ডেডবডি’ ছবিটি। মূলত দর্শক টানতে ব্যর্থ হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

ত্রিশের বেশী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ডেডবডি’ ছবিতে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায়। শুক্রবার মুক্তি পেলেও দর্শক খরায় স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটির রবিবারের পর আর কোনো শো রাখা হয়নি।

যদিও সিনেমাটি নিয়ে আশাবাদী ছিলেন পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। মুক্তির আগে প্রচারণায় তাকে বলতে শোনা গেছে, ‘ডেডবডি’ দর্শক না দেখে এবং খারাপ বলে তবে তিনি আর ছবি বানাবেন না!

স্টার সিনেপ্লক্স থেকে নামিয়ে দেওয়ার বিষয় নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমরা সনি স্কয়ারে দুটি শো রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই দর্শক ছবিটিকে গ্রহণ করেনি। তাই আমরা তিন দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।

মেজবাহ উদ্দিন আহমেদ আরো বলেন, বাংলাদেশি চলচ্চিত্রের মধ্যে ‘রাজকুমার’ ছাড়া আর কোনো সিনেমাই দর্শক টানতে পারছে না। আমরা যে সকল বাংলা সিনেমা চালাচ্ছি সেসবের দর্শকও কম। এই মৌসুমে অবশ্য হলিউডের দর্শকও খুব বেশি নেই।

এর আগে ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হল না পাওয়ায় মুক্তির তালিকা থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা।

বিষয়:অভিনয় এমডি ইকবাল ওমর সানী জিয়াউল রোশান ডেডবডি শ্যামল মাওলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…