জনপদ

সাভারে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভারে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্থানীয়রা জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে একটি স্থানীয় এলাকায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ, আশেপাশে লোকজন জড়ো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারে একটি পরিত্যক্ত খোলা জায়গা থেকে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারে আনন্দপুর এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে লুঙ্গী ও গেঞ্জি পরা। প্রাথমিকভাবে ধারণা তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

বিষয়:অজ্ঞাত যুবকের মরদেহ শ্বাসরোধ করে হত্যা সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…