চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণীপুরে ডোবা থেকে ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২২
জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্ণীপুর সদর উপজেলার চররমনী এলাকার একটি ডোবা থেকে সামিয়া আক্তার (১০) ও তারই সহোদর তাজমুল হোসেন (৭) এর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার লাশ ২টি উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশুর বাবার নাম সুজন ঢালী। সদর উপজেলার চররমনী এলাকার চরমেঘা এলাকায় রাতে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।

Banglabid

তিনি জানান, শনিবার বিকেলে তিন সন্তান নিয়ে নৌকাযোগে বাড়ির পাশের একটি দোকানে সওদা করতে যান কৃষক সুজন ঢালী। এরপর বড় সন্তানকে তার সঙ্গে রেখে দিয়ে ছোট দুই সন্তান সামিয়া আক্তার ও তাজমুল হোসনেকে নৌকায় উঠিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে ছেড়ে দেন। এ সময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করে। ডুবে যায় আশেপাশের চরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা। বহু খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবায় তাদের মরদেহ পাওয়া যায়। এতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত দুই শিশুর শরীরে বিভিন্নস্থান থেকে রক্তক্ষরণ হয়। পরে খবর পেয়ে শনিবার গভীর রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের লাশ দু’টি জেলা সদর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী জানান, সদর উপজেলার চররমনিমোহন ইউনিয়নের চর মেঘা এলাকার নব্যার চরে পরিবার নিয়ে বসবাস করেন কৃষক সুজন ঢালি। সম্প্রতি তার প্রতিবেশী আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংদের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে সুজন ঢালীকে নানান হুমকি-ধামকি দিয়ে আসছিলেন আক্কাছ ব্যাপারীসহ অন্যরা। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে দাবী করেন স্বজনরা। এ ঘটনার সুষ্ঠু করে জড়িতদের অনতি বিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন তারা।

Reneta

নিহত শিশুদেরর শোকাহত বাবা সুজন ঢালী সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ আক্কাছ ব্যাপারী ও বিলকিছ গংরা তার দুই সন্তানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয় তারা। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ১০ বছরের সামিয়া আক্তার ও সাত বছর বয়সের তাজমুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুইজনে ভাই ও বোন। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। হত্যা না দুর্ঘটনা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসিকে সহযোগিতা না করলে ভোটের অবস্থা হবে ভয়াবহ: সিইসি

পরবর্তী

টেনিসের হল অব ফেমে লেটন হিউইট

পরবর্তী
টেনিস খেলোয়াড় লেটন হিউইট হাসছেন, ক্যারিয়ার স্মৃতি স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসের হল অব ফেমে লেটন হিউইট

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে ধর্ম অবমাননায় অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT