অন্যান্য

গার্মেন্টস শ্রমিকের স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

শোকপ্রকাশের জন্য গার্মেন্টস শ্রমিকের পরিবারের সদস্যরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস শ্রমিকের স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার হওয়ার ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, ওই এলাকার গার্মেন্টস শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পৌর শহরের টিএনটি মোড়ে এ ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, রফিক উদ্দিন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান ওসি হুমায়ুন কবীর।

বিষয়:ময়মনসিংহে লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…