চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কখনোই ক্রিকেট খেলতে পারবেন না ডি ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি চোখের অস্ত্রোপচার করিয়েছেন। অস্ত্রোপচারের পর চোখের অবস্থার উন্নতি না হওয়ায় শীর্ষ পর্যায়ের ক্রিকেটে তাকে আর কখনোই দেখা যাবে না বলে জানিয়েছেন।

২০১৮ সালে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান ডি ভিলিয়ার্স। পরে জাতীয় দল জার্সিতে প্রত্যাবর্তনের অনেক জল্পনা ছড়ালেও তেমন কিছু ঘটেনি।

ডি ভিলিয়ার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন। গত নভেম্বরে সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এবার খেলায় ফেরার আর কোনো সম্ভাবনাই থাকল না জানিয়ে দিলেন।

চোখের অস্ত্রোপচারের ফলে মাঠে ফেরার ক্ষীণ আশাটাও শেষ হয়ে গেল এবির। চোখের রেটিনা ছিঁড়ে যাওয়ায় তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় ডি ভিলিয়ার্স বলেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলার সময় বছরের পর বছর ধরে যে সমর্থন পেয়েছেন, সেজন্য ভক্তদের ধন্যবাদ জানাতে বেঙ্গালুরু সফর করবেন। তখনই জানান, আর কখনও ক্রিকেট খেলতে পারবেন না। কারণ সম্প্রতি চোখের অস্ত্রোপচার করিয়েছেন।

‘আগামী বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে যাব। তবে ক্রিকেট খেলার জন্য নয়। এখন পর্যন্ত আইপিএল শিরোপা জিততে না পারার জন্য আরসিবি সমর্থকদের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। গত একদশকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আর ক্রিকেট খেলতে পারবো না। কারণ আমার ডান চোখে অস্ত্রোপচার হয়েছে।’

Reneta

৩৮ বর্ষী প্রোটিয়া আরও বলেছেন, চোখের অস্ত্রোপচারের কারণে লিজেন্ডস ক্রিকেট লিগে খেলার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। দ্রুতই কোনো দলকে কোচিং করানোর পরিকল্পনাও নেই তার।

‘আমার এখন অনেক বয়স হয়েছে। লিজেন্ডস লিগ অনেক মজার মনে হচ্ছে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু চোখের অস্ত্রোপচার হয়েছিল। আমি জানি আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এক চোখ দিয়ে খেলতে পারি। কিন্তু তা করব না।’

‘অবশ্যই কোনো দলের কোচ হওয়ার পরিকল্পনা করছি না। যা শিখেছি, যা আসবে তা শেয়ার করতে ভালোবাসি। কিন্তু আবার কোনো দলে যোগ দেবো না, কোচিং করাবো না এবং আবার বিশ্ব ভ্রমণ করব। ১৮ বছর ভ্রমণের পর বাড়িতে কিছুটা সময় কাটাতে পেরে আমি খুব খুশি।’

ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুর হয়ে ১৮৪ ম্যাচে ৩৯.৭ গড়ে ৫,১৬২ রান করেছেন। তার স্ট্রাইক রেট ১৫১.৭। সাউথ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি-টুয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১৮ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটডি ভিলিয়ার্সলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT