নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ডিক্যাব

ডিক্যাবের সদস্যরা নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ
নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)।
আজ রোববার দুপুরে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাংবাদিকদের ব্রিফিং শেষে ডিক্যাবের সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।
এ সময় সহ-সভাপতি রবিউল হক, যুগ্ম সম্পাদক মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোর্শেদ হাসিব এবং কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান, মীর মোস্তাফিজুর রহমান, পান্থ রহমান, পরিমল পালমা ও মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়াও, সাবেক সভাপতি রাহীদ এজাজ ও আঙ্গুর নাহার মন্টি, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মিশু, তৌহিদুর রহমান, একেএম মঈনুদ্দিন ও ইমরুল কায়েস, এবং সহ-সভাপতি (নির্বাচিত) তানজিম আনোয়ার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় তারা কুশল বিনিময় করেন। আগামীর পথে বাংলাদেশের চ্যালেন্জ মোকাবেলায় এক সাথে কাজের প্রত্যাশা ব্যাক্ত করেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হন হাছান মাহমুদ।






