ডিএমপি’র ডিবি প্রধান হলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক

ডিআইজি রেজাউল করিম মল্লিকের ছবি, পুলিশ কর্মকর্তা, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
পাশাপাশি আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর আগে ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদকে নিয়োগ দেয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






