আন্তর্জাতিক

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে ইরানের স্পিকার

ইরানের স্পিকারের ছবি, তিনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের স্পিকার একতরফা চুক্তির দিন শেষ বলে মন্তব্য করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে।’ 

গতকাল রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন: ‘আমরা আগেই বলেছিলাম: হয় তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো এর মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে’।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার দেশের প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হরমুজ প্রণালিতে ‘অস্থিতিশীলতা ফিরে আসার’ জন্য যুক্তরাষ্ট্রই দায়ী বলে অভিযোগ করেছে।

অন্যদিকে রোববার রয়টার্স-কে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন: ‘আমরা তাদের কঠিনভাবে মোকাবিলা করছি’।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ মোহাম্মদ বাঘের গালিবাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…