বাংলাদেশ

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

গরমে মানুষ পানির জন্য মাথা ধুচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি গরমে পানির জন্য মাথা ধুচ্ছে, শহুরে পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সন্দ্বীপ, সীতাকুন্ড, চট্টগ্রাম, চাঁদপুর, রাঙামাটি, কক্সবাজার, কুতুবদিয়া, বান্দরবান, মাইজদীকোর্ট, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ দেশের অনেক স্থানে বৃষ্টিপাত হয়েছে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা টাঙ্গাইলে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার বান্দরবানে সর্বনিম্ন ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অতবা বজ্রসহ বৃষ্টি হ্রাস পেতে পারে এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।

বিষয়:গরম তাপমাত্রা বৃদ্ধি সারাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…