চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনেই ১০০ কোটির ঘরে ‘স্ত্রী টু’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A
দুই প্রেমিকের হাস্যোজ্জ্বল ছবি, উৎসবের পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ছবি ‘স্ত্রী টু’। এবার মুক্তির দ্বিতীয় দিন পার হতে না হতেই ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেললো সদ্য মুক্তি প্রাপ্ত ছবিটি।

স্যাকনিল্কের মতে, ‘স্ত্রী টু’ ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে ৪৬ কোটি রুপি ব্যবসা করেছে! এছাড়াও ছবিটি প্রিভিউতে আয় করেছে ৮.৩৫ কোটি রুপি। ফলে মুক্তির প্রথম দিনে ছবির মোট কালেকশন হয়েছে ৫৪.৩৫ কোটি রুপি৷ আর মুক্তির দ্বিতীয় দিনেই ৩০ কোটি রুপি সংগ্রহ করেছে।

যা নিয়ে দুই দিনে ভারতে এই ছবির মোট আয় ছাড়িয়ে গিয়েছে ৯০ কোটি রুপি। ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে যে এক দিনের বেশি লাগবে না তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে বিশ্বব্যাপী ইতোমধ্যেই ১১৩ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। ফলে ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন ছবিটি যে গতিতে আয় করছে তাতে শনি ও রবিবারের পর সোমবার রাখি বন্ধনের ছুটিতেও এই সিনেমা খুব ভালো আয় করবে। সেই সঙ্গে চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম বলিউডের ছবি হতে পারে যেটি ৫০০ কোটির ঘরে এন্ট্রি নেবে।

২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’।

অমরের পরিচালনায় ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী টু’ ছবির টিজারেও শ্রদ্ধাকে একই মেজাজে দেখা গেছে। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা গেছে তামান্না ভাটিয়াকেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্স অফিসরাজকুমার রাওশ্রদ্ধা কাপুরস্ত্রী টু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT