চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে বসে ধূমপান, ভাইরাল অভিনেতার ভিডিও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A

খুনের অভিযোগে জেলে বন্দি। অথচ জেলের মধ্যে বেশ খোশ মেজাজে দেখা গেল দক্ষিণী অভিনেতা দর্শন থুগুদীপাকে। সম্প্রতি এমনই এক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা প্রকাশ পেতেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। অভিযোগ করতে থাকেন, জেলের মধ্যে ‘ফাইভ স্টার ট্রিটমেন্ট’-এ রয়েছেন কন্নড় তারকা।

মূলত ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খোলা জায়গায় ৩টি চেয়ার ও একটি বেঞ্চ পাতা। দুটো চেয়ার ও বেঞ্চিতে বসে আছেন তিন ব্যক্তি। একটি চেয়ারে বসা কন্নড় সিনেমার অভিনেতা দর্শন থুগুদীপা। তার এক হাতে সিগারেট অন্য হাতে কফির মগ। চোখে-মুখে আনন্দের হাসি অভিনেতা দর্শনের।

কয়েক মাস আগেই হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেতা দর্শন থুগুদীপা। বর্তমানে বেঙ্গালুরুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও জেলখানার ভেতরে ধারণ করা। এসব ছবি ছড়িয়ে পড়ার পর সকলের চোখ ছানাবড়া। নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘জেলখানায় জামাই আদরে আছেন দর্শন।’ কেউ কেউ বলছেন, ‘কর্নাটকে আইনের নামে রসিকতা চলছে।’

দর্শনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ায় দারুণ সমালোচনার মুখে পড়েছে বেঙ্গালুরুর কারা কর্তৃপক্ষ। এরপর দ্রুত সাতজন অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুব দ্রুত জেলারকে বদলি করা হবে। সোমবার (২৬ আগস্ট) বেঙ্গালুরুতে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে এ তথ্য জানান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর।

চিত্রদুর্গার বাসিন্দা রেণুকা স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা দর্শনকে। গত জুন মাসের শুরুতে রেণুকার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, আত্মহত্যা করেছেন রেণুকা। কিন্তু পরে খুনের অভিযোগ ওঠে। ৯ জুন থানায় মামলা দায়ের করা হয়। এরপরই এই ঘটনার সঙ্গে দর্শনের নাম জড়ায়। অভিযোগ রয়েছে, দক্ষিণী সিনেমার অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন দর্শন। তাতে মারা যান রেণুকা।

ব্যক্তিগত জীবনে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন। চলতি বছরের শুরুতে অভিযোগ উঠেছিল, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দর্শন। আর এ খবর জানার পর ভীষণভাবে চটেছিলেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্নড় তারকাজেল বন্দিদক্ষিণী অভিনেতাদর্শন থুগুদীপা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’

জুন ১৮, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনার মাঝে চ্যানেল আই কার্যালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

জুন ১৮, ২০২৬

গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

জুন ১৮, ২০২৬

সরকার মৌলবাদ-ফ্যাসিবাদ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেবে

জুন ১৮, ২০২৬

সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দিতে এসএসএফকে প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT