চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিক্স পৌঁছে দিতে এক হলো দারাজ ও হাইসেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
কর্পোরেট নিউজ
A A
দারাজ ও হাইসেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, প্রতিনিধিরা হাসিমুখে হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এবং গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স একজোট হয়েছে। হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে এই কৌশলগত চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি।

বুধবার (৩০ জুলাই) এই চুক্তির আওতায় দারাজমলে ‘হাইসেন্স ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে। দারাজমল হলো ব্র্যান্ডেড পণ্যের এক নির্ভরযোগ্য ঠিকানা, যেখানে শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা থাকে। এর ফলে এখন থেকে গ্রাহকেরা হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ সব উদ্ভাবনী পণ্য দারাজ থেকেই কিনতে পারবেন।

উল্লেখ্য, হাইসেন্স বিশ্বব্যাপী ১০০-ইঞ্চির বেশি পর্দার টেলিভিশন বিক্রিতে প্রথম এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর অফিশিয়াল পার্টনার।

সম্প্রতি ঢাকার ফেয়ার গ্রুপ অফিসে এ উপলক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

চুক্তিতে সই করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন-ই। অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জেসন ওয়াং-সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, ‘দারাজের বিশাল গ্রাহক নেটওয়ার্কের মাধ্যমে হাইসেন্সের বিশ্বমানের প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী। এই অংশীদারিত্ব ক্রেতাদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করবে।’

Reneta

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন-ই বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা দেশের ই-কমার্স খাতের প্রসারে ভূমিকা রাখতে পারব। গ্রাহকদের কাছে সেরা ও উদ্ভাবনী পণ্য পৌঁছে দিয়ে তাঁদের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে এমন অংশীদারিত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ই-কমার্সে শীর্ষস্থান ধরে রাখার কৌশল আমরা অব্যাহত রাখব।’

ফ্ল্যাগশিপ স্টোরটি ইতোমধ্যে চালু হয়েছে। এর ফলে সারা দেশের গ্রাহকেরা আকর্ষণীয় অফারে ও দেশব্যাপী হোম ডেলিভারি সুবিধায় দারাজের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে হাইসেন্সের প্রিমিয়াম পণ্যগুলো কিনতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলেক্ট্রনিক্সদারাজহাইসেন্সহাইসেন্স এসি ও টিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT