চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেনমার্কভিত্তিক অটোমেশন সিস্টেম ও শিল্প সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্যানফস চীনা বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিম ফাউসিং। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় চীনকে কোম্পানির ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)-কে ফাউসিং বলেন, ১৯৯৬ সালের নভেম্বরে বন্দরনগরী থিয়েনচিনে প্রথম কারখানা স্থাপনের পর গত তিন দশক ধরে ড্যানফস ধারাবাহিকভাবে চীনে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে চীনে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ হাজার কর্মী রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে স্থিতিশীল এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে কোম্পানিটি।

ফাউসিং বলেন, আমরা ধাপে ধাপে বিনিয়োগের স্থানীয়করণ করেছি এবং এমন একটি সংগঠন গড়ে তুলেছি, যা শুধু বিক্রয় ও বিপণনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা শক্তিশালী উৎপাদনভিত্তি এবং প্রকৌশল সক্ষমতা তৈরি করেছি। বিশ্বের সেরা কিছু প্রকৌশলী এখানে কাজ করছেন। পাশাপাশি এমন কেন্দ্রও গড়ে তুলেছি, যেখানে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যৌথভাবে নতুন প্রযুক্তি ও সমাধান উদ্ভাবন করা হচ্ছে।

গত বছর ড্যানফস চীনে তাদের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র চালু করে। একই সময়ে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাইইয়ানে কোম্পানিটির দ্বিতীয় কারখানার উদ্বোধন করা হয়।

চীনা বাজারে প্রতিযোগিতা প্রসঙ্গে ফাউসিং বলেন, ড্যানফসে আমরা প্রতিযোগিতাকে স্বাগত জানাই। আমরা এটিকে ভয় পাই না। সুস্থ ব্যবসায়িক পরিবেশের জন্য প্রতিযোগিতা অপরিহার্য। এটি আমাদের আরও দ্রুত এগিয়ে যেতে এবং আরও উদ্ভাবনী হতে উৎসাহিত করে। তিনি আরও বলেন, চীনা বাজারে তিন দশকের কার্যক্রমের সময় ড্যানফস দেশটির উন্নত উৎপাদন সক্ষমতার দ্রুত বিকাশ প্রত্যক্ষ করেছে। তবে দেশীয় চীনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতাকে তারা কখনোই হুমকি হিসেবে দেখেনি। বরং এটিকে ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ: কিম ফাউসিংড্যানফসদ্বিতীয় আবাসপ্রধান নির্বাহী কর্মকর্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

পরবর্তী

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

পরবর্তী
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT