চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আবার দেখা হবে বন্ধু’ কারিনাকে হারিয়ে ডানার আবেগঘন পোস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
বিনোদন
A A

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি ডানা ভাই জোস নামে পরিচিত।

বন্ধুর মৃত্যুতে শোকাহত ডানার সেই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়ও।

ডানা তার পোস্টে লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর। তিনি সবসময় বন্ধুদের পাশে থাকতেন। তার ভাষায়, “কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম।”

বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে ডানা জানান, এমন একটি দিনও তার মনে পড়ে না যেদিন তাদের কথা হয়নি। কারিনা তাকে শিখিয়েছিলেন কীভাবে জীবনকে ভালোবাসতে হয়। নিজের কাছের মানুষ হোক কিংবা দূরের- সবাইকে সমানভাবে আগলে রাখতেন তিনি।

ডানা আরও লেখেন, শেষ জন্মদিনে মজা করে তিনি কারিনাকে বলেছিলেন, “কারিনা আছে, তাই আর জন্মদিনের পরিকল্পনা করতে হয় না।” জবাবে কারিনা বলেছিলেন, “আমি যতদিন বেঁচে আছি, সারাজীবনই করব।”

সেই প্রতিশ্রুতি কারিনা রেখেছেন, তবে ভুলে গেছেন তাদের দু’জনের আরেকটি কথা “যখনই রক্তিম চাঁদ উঠবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা আবার দেখা করব।”

Reneta

আবেগভরা পোস্টে ডানা বলেন, “তুমি হয়তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, হয়তো আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে বলেই তিনি তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আবার দেখা হবে বন্ধু। আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর জায়গায় রাখুন। তুমি যেমন আমাদের জীবনের রোদেলা আলো ছিলে, তেমনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাও হয়ে থাকবে।”

প্রসঙ্গত, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল কারিনা কায়সারকে। শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অভিনয়জগতের অনেকেই সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনটেন্ট ক্রিয়েটরকামরুন্নাহার ডানাকারিনা কায়সারডানালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT