চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেনড্রিক্সের ঝড়ো ব্যাটিংও জেতাতে পারল না মোস্তাফিজদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফের্নান্দোর দুরন্ত ব্যাটিংয়ে ডাম্বুলা সিক্সার্সের সামনে দুই শতাধিক রানের লক্ষ্য দাঁড় করেছিল জাফনা কিংস। রানতাড়ায় রেজা হেনড্রিক্সের ঝড়ো ব্যাটিংয়েও জেতার স্বাদ নেয়া হল না ডাম্বুলার। টানা তিন ম্যাচের তিনটিতেই হার দেখল মোস্তাফিজুর রহমানদের দল। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর টানা তিন জয় পেল জাফনা।

ডাম্বুলায় টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ৫ ওভারে ২১৮ রানের সংগ্রহ গড়ে জাফনা। জবাবে নেমে ৮ উইকেটে ১৮৮ রানে থামে ডাম্বুলা।

জাফনাকে দুর্দান্ত শুরু এনে দেন নিশাঙ্কা। নয় চার ও চার ছক্কায় ৫৩ বলে ৮৮ রান করেন। পাঁচ ছক্কা ও তিন চারে ৩০ বলে ৫৭ রান করেন আভিস্কা। শেষ দিকে ৬ বলে অপরাজিত ১৯ বলের ক্যামিও উপহার দেন আজমতউল্লাহ ওমরজাই।

ডাম্বুলা বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৯ রান খরচায় ২ উইকেট নেন টাইগার পেসার।

রানতাড়ায় নেমে রেজা হেনড্রিক্স দারুণ করেন। নয় চার ও তিন ছক্কায় ৫০ বলে ৮০ রান করেন। ১৭ বলে ৩০ রান করেন মার্ক চাপম্যান। শেষ দিকে চামিন্দু বিক্রমাসিংহে ১৭ বলে ২০ রান করেন।

জাফনার হয়ে প্রমোধ মাধুশান, আসিথা ফের্নান্দো ও তাবরাইজ শামসি দুটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএল ২০২৪জাফনাডাম্বুলামোস্তাফিজলিড স্পোর্টসহেনড্রিক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT