চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে বড়পর্দার আলোচিত তিন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৩
- সেমি লিড, বিনোদন
A A

গালা ইভিনিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। বৃহস্পতিবার সন্ধ্যায় বেশকিছু প্রিমিয়াম কন্টেন্ট এর ঘোষণা দেন ওটিটি সংশ্লিষ্টরা।

এদিন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে তিনটি ছবি দেখতে পারবেন। ছবিগুলো হলো বিউটি সার্কাস, দামাল ও হাওয়া।

এরমধ্যে মেজবাউর রহমান সুমন পরিচালিত গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’। বাংলাদেশে মুক্তির পর টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষস্থান ধরে রাখে ছবিটি। পরে দেশের গণ্ডি পেরিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলা ভাষাভাষিদের মাতিয়ে রাখে ছবিটি।

বড়পর্দার পাশাপাশি তখন থেকেই ওটিটির দর্শকরা ‘হাওয়া’র জন্য মুখিয়ে ছিলেন। এবার দর্শকের সেই প্রতীক্ষা ঘুচালো চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

আছে রায়হান রাফী পরিচালিত প্রশংসিত ছবি ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে ‘দামাল’ সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দর্শকপ্রিয়তা পেয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

Reneta

একই দিনে দর্শক স্ট্রিমিং করতে পারবেন ইমপ্রেস টেলিফিল্মের আরেক ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন জয়া আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনআইস্ক্রিন টেক্সটআইস্ক্রিন লিডইন্তেখাব দিনারদামালবিদ্যা সিনহা মিমরাশেদ অপুলিড বিনোদনশরীফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT