চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছবির শুটিংয়ে জমজমাট এফডিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
এফডিসিতে দুই ছবির শুটিং চলাকালে অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং-এর অভাবে অনেকটা জনমানব শূন্য হয়ে থাকা এফডিসি যেন আবারও জমে উঠেছে। অন্যদিনের চেয়ে মঙ্গলবারের এফডিসির চিত্রটা ছিল ভিন্নরকম। ক’বছর আগেও যে চিত্র ছিলো নিত্যদিনের ঘটনা! 

বেশীদিন আগের কথা নয়, এফডিসির বিভিন্ন ফ্লোরে একইদিনে ৪/৫টি সিনেমার শুটিং হয়েছে। শিল্পী কলাকুশলীদের পদচারণায় মুখরিত থাকতো এই প্রাঙ্গণ। যা দেখতে উৎসুক দর্শকদের সামলাতেও হিমশিম খেতে হতো নিরাপত্তারক্ষীদের! সেই চিত্র এখন আর নেই, সময়ের সাথে সাথে পাল্টে গেছে সবকিছু!

এফডিসির সেইসব সুখস্মৃতি নিয়ে জাবর কাটতেই দেখা যায় এই অঙ্গনের মানুষদের। তবে মঙ্গলবার সকালের এফডিসি কিছুটা প্রাণ ফিরে পায় একসঙ্গে দুই ছবির শুটিং ব্যস্ততায়!

Banglabid

এদিন সকাল থেকে ‘রাজকুমার’ ও ‘এশা মার্ডার’ এই দুই ছবির শুটিংয়ে জমজমাট ছিল চলচ্চিত্র নির্মাণের সূতিকাগার বলে পরিচিত এই স্থানটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হিমেল আশরাফ ও সানী সানোয়ার এই দুই নির্মাতার শুটিং ইউনিটের শিল্পী, টেকনিশিয়ানদের উপস্থিতিতে রীতিমত গমগম করছিল এফডিসি।

অন্যান্যদিনে এফডিসির ক্যান্টিন ফাঁকা থাকলেও মঙ্গলবার দিনভর বেশ বিক্রিবাট্টা ছিল এখানে। ক্যান্টিনের ম্যানেজার জানান, দুই ছবির শুটিং থাকায় অন্যদিনের চেয়ে ব্যবসা ভালো হয়েছে। মাসের বেশীরভাগ দিনই এফডিসি ফাঁকা থাকে। সিনেমা শুটিং না হলে মাঝেমধ্যে বিজ্ঞাপনের শুটিং হয়।

Reneta

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে এফডিসিতে শুটিং দিয়েই সুপারস্টার শাকিব খান তার ‘রাজকুমার’ ছবির শুটিং করেছেন। এর আগে তিনি গত মে মাসে ‘প্রিয়তমা’ ছবির শুটিং করেছিলেন। মাস ছয়েক পরে নতুন ছবির শুটিং করতে এফডিসিতে আসেন। তার শুটিংয়ের কারণে ইউনিট ছিল বেশ জাঁকজমক।

মঙ্গলবারের চিত্র এফডিসি সংশ্লিষ্ট মুখগুলোকে আপাতত কিছুটা স্বস্তি এনে দিয়েছে! তাদের প্রত্যাশা, এফডিসিতে এমন দৃশ্য কালেভদ্রে নয়, নিয়মিত ঘটুক! এতে সিনেমার পাশাপাশি ঝিমিয়ে পড়া এফডিসিও চাঙ্গা হয়ে উঠবে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনএফডিসিএশা মার্ডারবাঁধনরাজকুমারলিড বিনোদনশাকিবশাকিব খানশুটিংশুঠিংসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT