চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আসছে ‘দাবদাহ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১১, মে ২০২৪
পরিবেশ, বাংলাদেশ
A A
একজন ব্যক্তি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিল মাস জুড়ে তীব্র দাবদাহে ওষ্ঠাগত হওয়ার উপক্রম ছিলো জনজীবন।  এরপর সপ্তাহখানেক বৃষ্টিতে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এই স্বস্তিদায়ক পরিস্থিতি স্থায়ী হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, মে মাসের মাঝামাঝি গরম বাড়তে পারে। শেষার্ধের পুরো অংশ জুড়ে থাকতে পারে ‘দাবদাহ’।             

চলতি সপ্তাহের শেষ দিক থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। তিনি বলেছেন, সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। মধ্য মে মাস থেকে গরমের পরিমাণ তুলনামূলক বাড়বে।  মে মাসের শেষাংশের পুরোটা জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।

আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ মের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। ওই সময়ে রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু এখনকার মতো একসঙ্গে সারাদেশে বৃষ্টিপাত হবে না। শনিবার রাতের তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় বাড়তে পারে। তবে রোববার দিনের তাপমাত্রা একই থাকবে। এরপর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।

Banglabid

তাপমাত্রা কেমন হবে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন: তাপমাত্রা বাড়লেও তা মে  মাসের মতো ভয়াবহ হবে না। মাঝে মধ্যে বৃষ্টি হবে। চলতি মে মাসের শেষে এবং জুনের প্রথম দুই সপ্তাহ তাপমাত্রা বেশি থাকবে। ১৫ জুন থেকে বর্ষাকাল শুরু। বর্ষা শুরুর আগে প্রকৃতিতে এক ধরণের ড্রাইআউট থাকে। এসময় তাপমাত্রা বেশি থাকে।

মে মাসে সারাদেশে সকল রেকর্ড ভঙ্গ করে প্রচণ্ড দাবদাহ বয়ে যায়।  আবহাওয়া অধিদপ্তরের মতে আমাদের দেশে এই হিটওয়েভ শুরু হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে। তা কিছু কিছু স্থানে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায়।

দেশের ইতিহাসে রাজধানী ঢাকায় ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা ওঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। চলতি বছরের মে মাসের রেকর্ড তাপমাত্রা স্বাধীনতার পর দেশের সর্বোচ্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপপ্রবাহদাবদাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT