চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে জেতাতে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে ড্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৫
রাজনীতি
A A

২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ঘোষণা দিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ।

আজ বুধবার (৯ জুলাই) দুপুর ১২টায় নিটোর (পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় নিউরোসাইন্স ইনস্টিটিউট এবং শিশু হাসপাতালের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসক সমাজের উদ্যোগে এক বৃহৎ মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তারা।

নিটোরের আর জে গারস্থ হলে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার শতাধিক জাতীয়তাবাদী চিকিৎসক উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ সকল স্তরের চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাকে পরিণত করে এক মিলনমেলায়।

সভায় নেতৃবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত সমস্যা, ভোটার তালিকার বৈষম্য, কর্মপরিবেশ এবং আগামীর রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ড্যাব বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী হাসপাতাল শাখার সাবেক সভাপতি এবং ড্যাবের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. খায়রুল ইসলাম।

সভা যৌথভাবে সঞ্চালনা করেন ডা. এম এ কামাল ও ডা. জাভেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিশু হাসপাতালের ড্যাব শাখার সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম।

Reneta

সভায় বক্তব্য রাখেন, ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বজলুল গনি ভূঁইয়া, বিএমইউ ড্যাবের সাবেক সভাপতি ডা. সাইফুল ইসলাম সেলিম, নিটোর ড্যাবের সাবেক সভাপতি ডা. আরিফ আনওয়ার, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. এমদাদুল হক ইকবাল, সাবেক যুগ্ম মহাসচিব ডা. তৌহিদুল ইসলাম জন, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার আহ্বায়ক ডা. মো. ফারুক হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. এস এম আতিকুর রহমান, ড্যাবের সাবেক সহ দপ্তর সম্পাদক ডা. আশরাফুল আলম খান, ড্যাব মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার সদস্য সচিব ডা. মাহবুব আরেফীন রঞ্জু, ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. একরামুল রেজা টিপু, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক ডা. গাজী শাহিনুল ইসলাম, ডা. আবু আউয়াল শামীম রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. তৌফিকুর রহমান, গাজীপুর জেলা ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. সারোয়ার হোসেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. সাজ্জাদুর রহমান, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মাসুম বিল্লাহ, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. শরিফুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ডা. ইমরানুর রহমান সনেট, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. মাহমুদুল হাসান রাজু, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির যুগ্ম সদস্য সচিব ডা. কে এম শরফুদ্দিন আশিক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ডা. বেলাল হোসেন নাজিম।

সভাপতির বক্তব্যে ডা. মো. আজহারুল ইসলাম বলেন, সদ্য বিদায়ী ড্যাব কমিটি অগণতান্ত্রিকভাবে বহু যোগ্য ও পরীক্ষিত জাতীয়তাবাদী চিকিৎসকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তিনি বলেন, অবিলম্বে বঞ্চিত চিকিৎসকদের নাম পুনঃঅন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এ বিষয়ে চিকিৎসক সমাজ কোনো ছাড় দেবে না।

খায়রুল ইসলাম বলেন, ড্যাবের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী, সুবিধাবাদী গোষ্ঠীকে চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে পরাজিত করতে হবে। এই লড়াই শুধু একটি নির্বাচন নয়-এটি আদর্শ আর প্রতারণার লড়াই।

তিনি বলেন, এই সংগ্রামে আমরা বিজয়ী হবোই ইনশাআল্লাহ।

ডা. হারুন উর রশিদ খান রাকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট দিকনির্দেশনায় আগামী দিনের ড্যাব হবে একটি গণতান্ত্রিক, আধুনিক ও চিকিৎসকবান্ধব সংগঠন-যেখানে চিকিৎসকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পদোন্নতির দীর্ঘসূত্রতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সেইসঙ্গে স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ড্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্যাব হবে দেশের আপামর চিকিৎসকদের আশ্রয়স্থল।

তারা সম্মিলিত ঘোষণা দেন ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নিউরোসাইন্স ইনস্টিটিউটডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশনিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT