বাংলাদেশ

সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ

কক্সবাজার বিমানবন্দরের প্রধান ভবনের ছবি, যেখানে লিফট ভেঙে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার বিমানবন্দরের প্রধান ভবনের সামনে লিফট ভেঙে পড়ার দৃশ্য, যাত্রীদের উদ্ধার কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঘুর্নিঝড় সিত্রাং এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার এবং বরিশাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

আজ বিকাল তিনটা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তিতে উড্ডয়ন কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিষয়:এয়ারপোর্ট ঘুর্ণিঝড় সিত্রাং ঘূর্ণিঝড় বিমান চলাচল বিমান বন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…