বাংলাদেশ

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল

ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হেনেছে, চট্টগ্রাম ও মোংলা উপকূলে প্রবল ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় রেমাল এর গতিপথ ও প্রভাবের মানচিত্র, উপকূলে ঝড়ের তীব্রতা ও সম্ভাব্য প্রভাব দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে উপকূলে ভারী বর্ষণের পাশাপাশি তীব্র বাতাস বইছে।

রোববার ২৬ মে সন্ধ্যার দিকেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত শুরু করে। পরে রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. শামীম আহসান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে সরে এক থেকে দুই ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির আকার প্রায় ৪০০ কিলোমিটার। এর অগ্রভাগ সন্ধ্যা ছয়টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রাত ১ টা থেকে ২ টার মধ্যে এটি সম্পূর্ণরূপে উপকূল অতিক্রম করবে।

বিষয়:ঘূর্ণিঝড় রিমাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…