চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘রেমাল’: আঘাত হানতে পারে দেশের যেসব স্থানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ১৯, মে ২০২৪
পরিবেশ, বাংলাদেশ
A A

বেসরকারি আবহাওয়া সংস্থা ‘বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম’ (বিডাব্লিউওটি) জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যা চলতি মে মাসের ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে প্রবল বেগে আঘাত হানতে পারে বাংলাদেশ। ঘূর্ণাবতটি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তখন এর নাম হবে ‘রেমাল’। এটি দেশের সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। 

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ু বিষুব রেখা অতিক্রম করে উত্তর ভারতীয় মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা ও এর আশেপাশে অঞ্চলে একটি ঘূর্ণাবত বেশ কয়েকদিন ধরেই অবস্থান করছে যা ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে যা আগামী ২২ মে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে।

এটি শুরুতে শক্তি বৃদ্ধি করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলেও পরবর্তীতে উত্তর পশ্চিমমুখী হয়ে তার গতিপথ বজায় রাখতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ‘ক্যাটাগরি-২’ সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর গতি থাকতে পারে ঘণ্টায় ৯৫ থেকে ১৪৫ কিলোমিটার বেগে।

বাংলাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব:

সম্ভাবনা-১: যদি এটি বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন উপকূলে আঘাত করে তবে খুলনা ও বরিশাল এর উপকূলবর্তী নিচু এলাকায় কয়েকফুট জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এছাড়া প্রায় সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে।

সম্ভাবনা-২: যদি এটি উড়িষ্যাতে আঘাত হানে তবে এর ‘আউটার কনভারজেন্স জোনে’র কারণে চট্রগ্রাম ও বরিশালে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা অঞ্চলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় রেমালরেমাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT