বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখা: সেন্টমার্টিন-টেকনাফ যাতায়াত বন্ধ

সেন্টমার্টিনের সৈকত ও নৌকা, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নির্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনের সৈকত ও নৌকা, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নির্জন ও শান্ত পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিন, টেকনাফ, উখিয়া অঞ্চল মোখার প্রভাব সবচেয়ে বেশি প্রভাবিত হতে যাচ্ছে। এই কারণে সেন্টমার্টিন থেকে টেকনাফে সব ধরনের যাতায়াত বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, সেন্টমার্টিন থেকে আর কোনো মানুষ টেকনাফে আসছে না। যারা সেন্টমার্টিন রয়েছেন তাদের নিরপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। যারা কোনো কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন এসেছেন এবং ফিরে যেতে পারছেন না তারা অনেকেই তাদের আত্মীয় স্বজনদের বাসায় উঠেছেন।

সেন্টমার্টিন শহরের বিভিন্ন হোটেলগুলোতে উপজেলা প্রশাসন থেকে সেন্টমার্টিন থেকে আসা আশ্রয় প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে সেন্টমার্টিনে এসে আটকে পড়াদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে তারা।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মোখা টেকনাফ মোখা সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…