বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখা: ১৪ মে ও ১৫ মে তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার প্রস্তুতি ও মনোযোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৪ মে (রোববার) ও ১৫ মে (সোমবার) তারিখের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

আজ বিকেল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

তবে অন্যান্য বোর্ডসমূহের ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গতকাল কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে শুধুমাত্র ১৪ মে রোববারের পরীক্ষা স্থগিত হওয়ার কথা বলা হয়েছিল।

বিষয়:এসএসসি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় 'মোখা' বঙ্গোপসাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…