শিক্ষা

ঘূর্ণিঝড় মোখা: সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বাংলাদেশের স্কুলে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, পরিস্থিতি বিবেচনায় স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রবল ঘূর্ণিঝড় মোখার পরিস্থিতির কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার সোমবার (১৫ মে) অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সব বোর্ডে অভিন্ন প্রশ্ন হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

রোববার (১৪ মে) আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও মোখার কারণে ৫ বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

বিষয়:এসএসসি ও সমমান পরীক্ষা ঘূর্ণিঝড় মোখা স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…