বাংলাদেশ

ঘূর্ণিঝড় মোখা: রোহিঙ্গা ক্যাম্পে সতর্কতার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সতর্কতা জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রোহিঙ্গা ক্যাম্পে ঝড়ের ক্ষতি, সতর্কতা জারি, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সুযোগে রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্ক থাকতে আর্মড পুলিশ ব্যাটালিয়ানসহ আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঘূর্ণিঝড় মোখা আজ আরও তীব্রতর হয়েছে যা কক্সবাজারের বিভিন্ন অঞ্চলসহ রোহিঙ্গা ক্যাম্পসমূহে আঘাত হানতে পারে।

এই সময়ে রোহিঙ্গাদের কেউ কেউ ক্যাম্প থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের অন্য অঞ্চলগুলোতে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি পরবর্তী সময়ে সামলে ওঠা কঠিন হতে পারে। তাই ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম সতর্কতার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মোখা মোখা রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…