চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মিধিলি: সন্দ্বীপে গাছ ভেঙে বৃদ্ধের মৃত্যু

সন্দ্বীপে গাছ ভেঙে বৃদ্ধের মৃত্যু, ঘূর্ণিঝড়ের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিধিলির কারণে সন্দ্বীপে গাছ ভেঙে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে আব্দুল ওহাব (৭১) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল (১৭ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব উপজেলার মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা জানান, নিহত ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। মাঝ পথে একটি গাছের ডাল ভেঙে হঠাৎ ওই ব্যক্তি মারা যান।

বিষয়:ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বৃদ্ধের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…