চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁঠাল নিয়ে ঝগড়া, ছেলে-পুত্রবধূর মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

এস কে রাসেল এস কে রাসেল
৬:৩১ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় দুটি কাঁঠাল নিয়ে পারিবারিক বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ।

বুধবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, ছেলে আলম মিয়া ও তার স্ত্রীর মারধরেই মৃত্যু হয়েছে আব্দুর রাজ্জাকের। ঘটনার পর থেকেই অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানায় ছেলে আলম (৩৫) ও তার স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি কাঁঠাল গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বিরোধের সূত্রপাত হয়। আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী শাহেদা বেগম নিজেদের জন্য দুটি কাঁঠাল রেখে বাকিগুলো ছেলেকে দেন। কিন্তু ওই দুটি কাঁঠালও নিজেদের কাছে রাখতে চান ছেলে আলম মিয়া ও তার স্ত্রী রেখা। এ নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক।

নিহতের স্ত্রী শাহেদা বেগম জানান, একপর্যায়ে ছেলে ও পুত্রবধূ তাদের ঘরে ঢুকে আব্দুর রাজ্জাককে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

Reneta

নিহতের স্ত্রী বলেন, আমরা নিজেদের জন্য মাত্র দুটি কাঁঠাল রেখেছিলাম। সেটাও দিতে রাজি না হওয়ায় ছেলে ও তার স্ত্রী আমার স্বামীকে মারধর করে। তাদের মারধরের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁঠাল নিয়ে ঝগড়াছেলে-পুত্রবধূর মারধরবৃদ্ধের মৃত্যু
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT