দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় হামুন, বিপদমুক্ত উপকূলীয় অঞ্চল

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবের পরে উপকূলীয় এলাকা, যেখানে একজন ব্যক্তি সমুদ্রে মাছ ধরার জন্য নৌকা নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ গতকাল উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানার পর আজ অনেকটা দুর্বল হয়েছে। তাই কক্সবাজারসহ অন্যান্য উপকূলীয় এলাকাগুলোকে বিপদমুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
আজ (২৫ অক্টোবর) ভোররাত ১টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’। বর্তমানে একেবারে দুর্বল হয়ে নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড়টি মায়ানমার অংশে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে যাওয়ায় দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য ৭নং বিপদসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
এর আগে গতরাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে সাতকানিয়া ও চট্টগ্রামের উপর অবস্থান করছিল।






