পরিবেশ

তাণ্ডব চালিয়ে কক্সবাজার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় হামুন

কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব, ঝড়ের কারণে রাস্তা বন্ধ ও বাতাসের গতি বৃদ্ধি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

তাণ্ডব চালিয়ে কক্সবাজার উপকূল পার হয়েছে ঘূর্ণিঝড় হামুন। এ পর্যন্ত জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বিধ্বস্ত হয়েছে তিনশ’র বেশি কাঁচা ঘরবাড়ি। কক্সবাজার শহরসহ আশপাশের এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়ে মিয়ানমার অংশে রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরের জন্য জারি করা ৭ নম্বর বিপদ সঙ্কেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রাখা হয়েছে।

বিষয়:কক্সবাজার ঘূর্ণিঝড় 'হামুন'

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…