আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘ডানা’: কলকাতায় ১৫ ঘণ্টা বিমানবন্দর বন্ধ ঘোষণা

কলকাতায় বিমানবন্দর ১৫ ঘণ্টা বন্ধ থাকায় যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষা করছে, ঘূর্ণিঝড় ডানা এর কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় ডানার সম্ভাব্য প্রভাবের পরিপ্রেক্ষিতে ভারতের কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ১৫ ঘণ্টার জন্য ফ্লাইট পরিচালনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দুইশর বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ১৫ ঘণ্টার জন্য ফ্লাইট পরিচালনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও ভারতের পূর্ব মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনাতে ঝড়-বৃষ্টি নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতের কলকাতাসহ নয় জেলায় ২৬ অক্টোবর পর্যন্ত সব স্কুল বন্ধ থাকছে। পশ্চিমবঙ্গে এক লাখ ১৪ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া বন্ধ আছে। দীঘা, মন্দারমণি, তাজপুরের মতো জায়গা থেকে পর্যটকদের চলে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকালের মধ্যে দানা স্থলভাগে আছড়ে পড়বে বলে আবহাওয়া আফিস জানিয়েছে। সমুদ্রে ইতিমধ্যেই ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশ কিলোমিটার পেরিয়েছে। প্রবল শক্তিসঞ্চয় করে তা ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে।

বিষয়:কলকাতা ঘূর্ণিঝড় 'ডানা' বিমানবন্দর বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…