চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সুমন রায় সুমন রায়
৩:৩০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
জনপদ, নরসিংদী
A A
নরসিংদী জেলার মানচিত্র ও বাংলাদেশের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরার মরজালে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাধন চন্দ্র বিশ্বাস (৭০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের ভিটি মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাধন চন্দ্র বিশ্বাস (৭০) কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সুরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী ওই ব্যক্তি মরজাল এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

Banglabid

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে ভিটি মরজালের এক বাড়িতে কাজের ডাক পেয়ে সাইকেল নিয়ে বের হয়েছিলেন সাধন চন্দ্র বিশ্বাস। ঢাকা-সিলেট মহাসড়কের ভিটি মরজাল এলাকায় পৌঁছার পর দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তা়র মৃত্যু হয়। ধাক্কা দেওয়া যাত্রীবাহী বাসটি সিলেটের দিকে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজন ও তার স্বজনরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালটির জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির মেয়ের জামাই কাজল বিশ্বাস জানান, বাসের ধাক্কায় মৃত্যুর বিষয়টি যেহেতু একটি দুর্ঘটনা, আমরা চাই না তার লাশ কাটাছেঁড়া হোক। আমাদের কোন অভিযোগও নেই। তাই আমরা জেলা প্রশাসনের কাছে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছি।

১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দ ডা. এ এন এম মিজানুর রহমান জানান, সাধন চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিউটি সার্কাস: সার্কাসের মোড়কে মুক্তিযুদ্ধের সার্বজনীন গল্প

পরবর্তী

জিয়ার আমলে সামরিক আদালতের দণ্ড কেন অবৈধ নয়: হাইকোর্ট

পরবর্তী
করোনাভাইরাস

জিয়ার আমলে সামরিক আদালতের দণ্ড কেন অবৈধ নয়: হাইকোর্ট

হ্যারিসন ফোর্ড মার্ভেলের ছবিতে, স্যুট পরিহিত, sunglasses পরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ভেলের ছবিতে হ্যারিসন ফোর্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT