দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে চট্টগ্রামের সিইপিজেডে ইউনিটি এক্সেসরিস লিমিটেড নামের কার্টন তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ৬তলা ভবনের ৪ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ারের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সাথে নৌবাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে রাত ১০ টা পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়। পর্যাপ্ত জায়গা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হেবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।










