প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়না, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বর্তমান সরকারের নীতি। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রত্যেকে ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চললে একটি মানবিক রাষ্ট গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।







