ক্রিকেট

বিশ্বকাপে চোখ রেখে ভারতের বিপক্ষে ফিরতে চান কামিন্স

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স উল্লাসে ভাসছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স মাঠে উল্লাসে ভাসছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টেস্ট-ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজে কব্জিতে চোট পেয়েছিলেন। শিরোপা ধরে রাখতে পারলেও ছিটকে যান সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দলের গুরুত্বপূর্ণ তারকা সেপ্টেম্বরে বিশ্বকাপের ঠিক আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন।

ওভালে পাঁচ টেস্টের অ্যাশেজে শেষ ম্যাচের প্রথমদিনে বাঁ-হাতের কব্জির চোটে পড়েন কামিন্স। ম্যাচ শেষে তীব্রতা বুঝতে পারেন। তারপর থেকেই বাঁ-হাতে একটি কাস্ট পরছেন এবং তার ভালো হতে প্রায় ছয় সপ্তাহ লাগবে।

৩০ বর্ষী কামিন্সের পুরোপুরি সুস্থ হতে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। এজন্য ৭-১৭ সেপ্টেম্বর হতে চলা পাঁচ ওয়ানডের সিরিজে খেলবেন না। কিন্তু ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

‘এটা খুব একটা খারাপ না। আরও কিছু সপ্তাহ, তারপর ঠিক হয়ে যাবো। প্রথমদিন আঘাত পাই এবং যখন ব্যাটিং করছিলাম, বেশ ভোগাচ্ছিল। তবে এতটা খারাপ হবে আশা করিনি।’ বলছেন কামিন্স।

অ্যারন ফিঞ্চের পর অধিনায়ক হিসেবে কামিন্সের নাম ঘোষণা করা হলেও মাত্র দুটি ওয়ানডেতে অধিনায়কত্ব করতে পেরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে একটিতে খেলতে পারেননি এবং মায়ের মৃত্যুতে ভারতের বিপক্ষে স্টিভেন স্মিথকে দায়িত্ব দেয়া হয়েছিল।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাশেজ ইংল্যান্ড ওভাল কামিন্স সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…